1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নওগাঁয় জামায়াতে ইসলামীর সম্মেলন অনুষ্ঠতি

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত

নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড ও ইউনিট সভাপতি সেক্রেটারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আয়োজনে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর মাওলানা মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী অঞ্চল পরিচালক ও নির্বাহী সদস্য অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সেক্রেটারি মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা (পূর্ব) জামায়াতের আমীর খন্দকার মোঃ আব্দুর রাকিব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, ওলামা জামায়াতের জেলা সভাপতি মোস্তফা আল আমিন, জেলা যুব জামায়াতের সভাপতি আবু শিহাব মণ্ডল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, কর্ম পরিষদ সদস্য ও ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল, নূরুল্যাবাদ ইউপি জামায়াতের আমির ও ইউপি চেয়ারম্যান জায়েদুর রহমান, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর