1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি অন্য ফ্যাসিষ্টকে জায়গা করে দেয়ার জন্যে নয়-টাঙ্গাইলে সমন্বয়ক সারজিস আলম

সোহেল রানা, টাঙ্গাইলঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন-তরুণ সমাজ, ছাত্র-জনতা রক্তের বন্যা বইয়ে জীবনকে বিসর্জন দিয়ে সকল অন্যায়কে ভাসিয়ে গণঅভ্যুত্থান ঘটিয়েছে। সেই জায়গা থেকে ছাত্র-জনতা সন্ত্রাস-চাঁদাবাজি সহ সকল অন্যায়কে প্রতিহত করতে সব সময় সোচ্চার থাকবে।

বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, টাঙ্গাইলে এসে যে ব্যানারটি আমার চোখে পড়েছে তা হলো টাঙ্গাইল সদর ভূমি অফিস। সেখানে টাকা ছাড়া কোনো কাজ হয়না বলে জানতে পেরেছি। এখন থেকে এসব হবেনা বলে তিনি ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হুশিয়ারি
দেন।

সারজিস আলম বলেন, টাঙ্গাইল মেডিকেল কলেজ পতিত সরকারের ফ্যাসিস্ট হাসিনার নামে নামকরণ করা হয়েছে- অবিলম্বে টাঙ্গাইল মেডেকেল কলেজ নামকরণ প্রতিস্থাপন করা হোক। ফ্যাসিস্ট হাসিনার নামে মেডিকেল কলেজের নাম আমাদের স্পিরিটের সাথে যায় না। টাঙ্গাইল মেডিকেল কলেজটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হয়ে সারাদেশের বুকে মাথা উঁচু করে অনন্য উচ্চতায় স্থান করে নিবে। তিনি বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা শুধু আওয়ামীলীগকে ফ্যাসিস্ট বানায়নি, বাংলাদেশকে- দেশের প্রতিটি নাগরিককে ফ্যাসিস্ট বানিয়েছে। নিজেদেরকে ব্যক্তিগত পর্যায় থেকে সংশোধনের মাধ্যমে আমাদেরকে পরিবর্তন করতে হবে। কোনো চাঁদাবাজ বা কোনো সিন্ডিকেট ছাত্র আন্দোলনের স্পিরিটের সাথে যায়না। তাই ওইসব চাঁদাবাজ ও সিন্ডিকেটধারীদের বিরুদ্ধে ছাত্রদেরকেই কথা বলতে হবে- আন্দোলন গড়ে তুলতে হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন, মোবাশিরুজ্জামান হাসান, মিতু আক্তার, রাকিবুল হাসান, রফিকুল ইসলাম আইনী, ইলমা খন্দকার এ্যানী প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন, স্থানীয় সমন্বয়ক তুষার এবং ইফফাত রাইসা নূহা। এদিন দুপুরে সমন্বয়ক সারজিস আলম টাঙ্গাইলে এসে শহরের কুকুদিনী কলেজ সংলগ্ন একটি কোচিং সেন্টারে বসে স্থানীয় সমন্বয়কদের সঙ্গে রুদ্ধদার বৈঠকে মিলিত হন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর