1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আখাউড়া থেকে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন- আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মোঃ নাঈম চৌধুরী। আটক ব্যক্তিদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জানা গেছে, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর