1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত।

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

১০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে সকল আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপকগণের সাথে ব্যাংকের সার্বিক ব্যবসা বাণিজ্য পর্যালোচনার জন্য এক সম্মেলন আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকপি এলসি এর পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। সম্মেলনে প্রধান কার্যালয়ের উপ-ব্যবস্থাপক বৃন্দ ও প্রধান কার্যালয়ের সকল বিভাগের প্রধানগণ সংযুক্ত ছিলেন।

সভায় ব্যাংকের সর্বশেষ আমানত, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য ও আয়-ব্যয়ের পর্যালোচনা ও প্রবাসী আয় এবং চলমান তারল্যের অবস্থা বিশদ ভাবে আলোচনা করা হয়। ব্যবসা উন্নয়ন ও তারল্যের বিষয়ে আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপক গণের পদক্ষেপ ও প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করা হয়।

প্রধান অতিথি পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মুঃ ফরীদ উদ্দীন আহমদ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ব্যাংকিং খাতের বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করা হয়। সভায় অংশ গ্রহণকারী সকলের প্রতি তাঁদের কার্যক্রমের মাধ্যমে ইউনিয়ন ব্যাংক পিএলসি যে একটি পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকতা যথোপযুক্ত ভাবে তুলে ধরার নির্দেশ প্রদান করা হয়। চলতি বছরের জন্য নির্ধারিত ব্যবসার লক্ষ্য অর্জন ও সাময়িকতারল্য সমস্যা সমাধানের জন্য শাখা ব্যবস্থাপকগণের দৃঢ় প্রচেষ্টা ও সাহসিকতার জন্য ধন্যবাদ প্রদান করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর