1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

আর টিভি ও ৫২ টিভি সাংবাদিকের উপর হামলার

এসকে সুলতান, সাভার (ঢাকা):
  • প্রকাশে সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

ঢাকার সাভারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেসরকারি টেলিভিশনের দুই সাংবাদিকসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আশুলিয়ার জিরানী ওয়াপদা রোড এলাকায় মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বেসরকারি টেলিভিশন আর টিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ ও বায়ান্ন টিভির সাভার প্রতিনিধি রমজান আলী। স্থানীয় একটি হাসপাতালে তারা ভর্তি আছেন।

আহত সাংবাদিক এইচ এম সৌরভ বলেন, ‘নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানি ওয়াপদার এলাকায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের মাধ্যমে একটি দল চাঁদাবাজি করছে। এমন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গেলে সাইফুল ইসলাম চয়ন ওরফে কালা সাইফুল, রাশিদুল, আলম, আশিক ও মোয়াজ্জেম মোল্লার নেতৃত্বে ১৫-২০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বায়ান্ন টিভির সাংবাদিক রমজান আলীর ওপর হামলা চালায়।
‘খবর পেয়ে সাংবাদিক রমজানকে উদ্ধার করতে যান আরটিভির আশুলিয়া প্রতিনিধি এইচ এম সৌরভ, রমজানের ভাই সুমন ও ভাতিজা আরমান। তাদেরও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে।’

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হবে বলে জানান মারধরের শিকার দুই সাংবাদিক।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর