1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
চুয়াডাঙ্গার নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলার সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
মতবিনিময় সভার শুরুতেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের পরিচয় শেষে স্হানীয় বিভিন্ন বিষয়ে নিয়ে মতবিনিময়ে অংশ নেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এবং দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি রাজীব হাসান কচি, জিটিভি ও দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি রিফাত রহমান, চ্যানেল ২৪ ও যায়যায়দিন এবং কালবেলার জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটন, দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা  এফ.এ.আলমগীর, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহরাব্বীন সানভি, ৭১ টিভির জেলা প্রতিনিধি এম.এ.মামুন, দেশ টিভির জেলা প্রতিনিধি খাইরুজ্জামান সেতু, দীপ্তি টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি কামরুজ্জামান সেলিম, যমুনা টিভির জেলা প্রতিনিধি জিসান আহম্মেদ, এখন টিভি ও দেশরূপান্তরের জেলা প্রতিনিধি অনিক চক্রবর্তী।
জেলা পুলিশে পক্ষে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) আনিসুজ্জামান লালন, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা,  ডিআইও-১ আবু জিহাদ ফকরুল আলম খান প্রমুখ।
নবাগত পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বলেন, চুয়াডাঙ্গার সার্বিক আইন-শৃঙ্খলা সহনশীল রাখার জন্য গণমাধ্যমকর্মীদের বিশেষ সহযোগীতা প্রয়োজন। পুলিশের প্রতি আস্হা ফেরানোর জন্য জেলা সকল মানুষের সহযোগীতা চান তিন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর