1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

লন্ডনে বঙ্গবীর ওসমানীর স্মরণে সভা

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী মেমোরিয়াল ফাউন্ডেশন ইউকের উদ্যোগে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি পূর্ব লন্ডনের একটি হলে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কবির উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র সহ সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক খান জামাল নুরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকসুদ ইবনে আজিজ লামা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেইন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম খান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল মাবুদ ও বীর মুক্তিযোদ্ধা আমির খান।

সভায় বক্তারা বলেন, জেনারেল ওসমানী রণাঙ্গনে সঠিক নেতৃত্ব না দিলে বাংলাদেশ নয় মাসে স্বাধীন হতো না। তিনি ছিলেন সংসদীয় গণতন্ত্রের প্রাণ পুরুষ, একজন সৎ রাজনীতিবিদ, সময়ের প্রতি নিষ্ঠাবান ও ধর্ম পরায়ণ একজন সমরনায়ক, তিনি বঙ্গবীর।

সভায় ওসমানীকে মরণোত্তর ফিল্ড মার্শাল খেতাব প্রদান, জন্ম ও মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালন, সব শ্রেণির পাঠ্যপুস্তকে বঙ্গবীর ওসমানীর জীবনী লিপিবদ্ধকরণ, ওসমানী মিলিটারি একাডেমি বা ওসমানী ক্যান্টনমেন্ট স্থাপন, ওসমানী বিমানবন্দরে সব এয়ারলাইন্সের সার্ভিস চালু করার দাবি জানানো হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর