1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

এলজিইডিতে ক্রিলিকসহ চারটি প্রকল্পের প্রশিক্ষণ উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

আজ রবিবার ৮ সেপ্টেম্বর এলজিইডি সদর দফতরের আরডিইসি ভবনের সেমিনার কক্ষে জলবায়ু সহিষ্ণু স্থানীয় অবকাঠামো কেন্দ্র (ক্রিলিক)সহ চারটি প্রকল্পের প্রশিক্ষণের উদ্বোধন করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ।

পাঁচ দিনব্যাপি টিওটি কোর্স অন টোটাল স্টেশন, চার দিনের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, পাঁচ দিনের কোয়ালিটি কন্ট্রোল প্রশিক্ষণ, পাঁচ দিনের র‌্যাপিড ক্লাইমেট ইমপ্যাক্ট এ্যাসেসমেন্ট এবং তিন দিনের কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট মনিটরিং ইনক্লুডিং ই-সিএমএস ট্রেনিং শিরোনামে প্রশিক্ষণগুলো অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ উদ্বোধনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোপাল কৃষ্ণ দেবনাথ বলেন, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আরও মনোযোগী হতে হবে। সরকারের সময় ও অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণে আমাদের সবার ভূমিকা অপরিসীম। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে আমাদের দেশের গ্রামীণ সড়ক, ব্রিজ, কালভার্ট, বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রে, স্কুল ভবন ও স্থাপনার ডিজাইন ও বাস্তবায়ন করতে হবে। এছাড়া তিনি নারীদের কর্মপরিবেশ ও সুরক্ষায় সবাইকে অবদান রাখতে অনুরোধ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুর রশীদ মিয়া মানব সম্পদ উন্নয়ন মান নিয়ন্ত্রণ ও পরিবেশ ইউনিট, মোঃ আনোয়ার হোসেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক প্রোগ্রাম ফর সার্পোটিং রুরাল ব্রিজ, মোঃ আব্দুল হাকিম অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ডাইরেক্টর ক্রিলিক, মোঃ সেলিম মিয়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী মানব সম্পদ পরিবেশ ও জেন্ডার শাখা, নজরুল ইসলাম তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রকিউরমেন্ট, মোঃ বেলাল হোসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রশাসন, মোল্লা মিজানুর রহমান তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রোগ্রাম ফর সার্পোটিং রুরাল ব্রিজ, মোঃ গোলাম আজম তত্ত্বাবধায়ক প্রকৌশলী, শেখ মোঃ আবু জাকির সেকান্দার প্রকল্প পরিচালক, মোঃ আবদুল খালেক প্রকল্প পরিচালক ক্রিম-ক্রিলিক, ডক্টর ডান বুম টিম লিডার আইডিসি ক্রিলিক।

এছাড়া এসময় প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরামর্শকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এলজিইডি প্রশিক্ষণ ইউনিটের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর