1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নিজেকে ভালোবাসার মতো প্রেম দ্বিতীয়টি নেই

বিনোদন ডেস্কঃ
  • প্রকাশে সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৯ বার পঠিত

ঢাকাই চিত্রনায়িকা পরীমণিকে শোবিজে তেমন দেখা না গেলেও এখন নিজেকে নিয়েই ব্যস্ততা তার। সামাজিক মাধ্যমে নিয়মিত সরব থাকছেন নায়িকা। অনুরাগীদের মাঝে প্রতিনিয়তই ভাগ করছেন নিজের সুন্দর মুহূর্তগুলো।

কিছুদিন আগে পরীর ওয়ালে দেখা যায়, পানিতে পা ডুবিয়ে বসে আছেন নায়িকা। পরনে শাড়ি, সঙ্গে মুষলধারায় বৃষ্টি। আলগা করে ছেড়ে দেওয়া তার ভেজা চুল। চোখ দুটো বন্ধ করে অনুভব করছেন বৃষ্টির ঝাপটা। সেই মুহূর্তের অনুভূতি প্রকাশ করে নায়িকা লেখেন, ‘বসনে বর্ষার রং’।

সেদিন শুধু মাত্র ছবিতেই সীমাবদ্ধ ছিল পরীর এই বিশেষ মুহূর্তটি, এবার পুরো চিত্রটির ভিডিও আনলেন সামাজিক মাধ্যমে। দেখা গেল, পরনে সেই সাদা ব্লাউজের নীল শাড়িটিই। মুষলধারে বৃষ্টি ঝরছে, কোনো এক সুইমিং পুলের পাশেই পরী। ফ্লোরে জমা বৃষ্টির জমা পানির মধ্যেই গুটি গুটি পা ফেলছেন। মাঝে মাঝে দিচ্ছেন ক্যামেরায় পোজ। ভেজা চুলে একটু পর পর মোহনীয় চাহনি; মুখ থেকে সরিয়ে নিচ্ছিলেন ফোঁটায় ফোঁটায় পড়া বৃষ্টির পানি।

ভিডিওটির সঙ্গে একটি ‘পাতা ঝরা বৃষ্টি’ নামে একটি গান জুড়ে দেন পরী। ক্যাপশনে লেখেন, এক পশলা বৃষ্টি। নিজেকে ভালোবাসার মত প্রেম দ্বিতীয়টি আর নেই।’ স্পষ্টত যে, এখন নিজেকে ভালোবাসতে ব্যস্ত পরীমণি।

নায়িকাকে এমন মোহনীয় লুকে দেখে আর অনুভূতি ধরে রাখতে পারেননি অনুরাগীরা। পরীর মন্তব্যের সঙ্গেও একমত তারা। তাদের মন্তব্য, ‘নিজেকে ভালবাসলে আলাদা একটা শান্তি পাওয়া যায়।’ আরেকজন লিখেছেন, ‘যে নিজেকে ভালোবাসতে পেরেছে,সে তার জীবনে সফল হয়েছে।’

তবে ‘নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই’- এই কথাটি এর আগেও একবার বলেছিলেন পরী। তখন শরিফুল রাজের সঙ্গে সংসার ভাঙার আলোচনার মধ্যেই কথাটি বলেছিলেন।

এই মুহূর্তে কক্সবাজারে অবস্থান করছেন পরীমণি। ফেসবুকে দেওয়া পরীর কিছু ছবি দেখে তা আঁচ করা যায়। সে ছবিতে পরীকে সঙ্গ দিতে দেখা যায় এক নারীকে। শুকনো বালির সৈকতে দাঁড়িয়ে চলে তাদের নানা ভঙ্গির ফটোশেসন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর