
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় উপলক্ষ্যে ক্রিকেটার মাহমুদুল হাসান জয়কে সংবর্ধনা দিয়েছে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি। তিনি এই ক্রিকেট একাডেমির খেলোয়াড়।
এসময় উপস্থিত ছিলেন ক্লেমন ক্রিকেট একাডেমি চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও জেলার ক্রিকেট কোচ শামীম ফারুকী, ক্লেমনের ম্যানেজার ও সাবেক ক্রিকেটার গাজী আলমগীর, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক ক্লেমনের সাবরক সমন্বয় শেখ মনজুরুল কাদের সোহেল, সময় টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি ফারুক আহমেদ, ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ইয়াসিন আরাফাত (চৌধুরী ইয়াসিন ইকরাম), ক্রিকেট কোচ পলাশ কুমার সোম, অভিভাবক ডা. রাজন, মো. জিতু বেপারী প্রমুখ।