1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

হামিদুল হক টুক্কুর ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও শোক সভা অনুষ্ঠিত 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম হামিদুল হক টুক্কুর ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে  শুক্রবার রাতে আলোচনা ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 
মরহুম হামিদুল হক টুক্কু মিয়ার পরিবারের উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
মরহুমের বড় ছেলে মোহাম্মদ তোফায়েল হক নুটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও শোক সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান বাবুল, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মমিনুল হক, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, মরহুম হামিদুল হক টুক্কু ছিলেন একজন বড় মাপের নেতা। তিনি অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন। হামিদুল হক টুক্কু অত্যন্ত দৃঢ়তার সাথে দলের নেতা-কর্মীদের সংগঠিত রেখে রাজনীতি করে গেছেন। তার রাজনৈতিক আদর্শ সকলের কাছে অনুকরনীয়।
তিনি আওয়ামী লীগ সরকারের পতন থেকে শিক্ষা নিয়ে জনগণকে ভালোবেসে রাজনীতি করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান। অনুষ্ঠানে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর