1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ময়মনসিংহের মুক্তাগাছায় চাঁদাবাজদের হামলায় অধ্যক্ষসহ ৪জন গুরুতর আহত

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিং
  • প্রকাশে সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত
ময়মনসিংহের মুক্তাগাছায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের হামলায় অধ্যক্ষসহ ৪জন গুরুতর আহত। আহতরা হলেন শহরের নন্দীবাড়ী এলাকার বাসিন্দা এমএন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ শামীম (৫৫), রেদওয়ান (২৬), রোম্মান (৩০) ও ওমর ফারুক (৩৫)।  শুক্রবার সকাল ১১টায় নন্দীবাড়ী প্রমি ক্লিনিকের সামনে এ হামলার ঘটনা ঘটে। 
জানাযায়, এমএন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ শামীম, রেদওয়ান, রোম্মান ও ওমর ফারুক শুক্রবার জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে তাদের পুরাতন বাড়ীর মসজিদে যাওয়ার জন্য প্রমি ক্লিনিকের সামনে আসলে পূর্ব পরিকল্পিত ভাবে উৎপেতে থাকা হারুন (৫০), ইসমাইল (৩০), নয়ন (৩০), সাদ (২২) নাঈম (৩০), নিরব (২২)সহ অজ্ঞাত ৮/১০জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র দা, কোড়াল, শাবল, লাঠি-শোঠা নিয়ে চাঁদা দাবি করে। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকার করলে শাবল দিয়ে শামীমের মাথায় আঘাত করে।
এতে ঘটনাস্থলেই লুটিয়ে পরে শামীম। এসময় রেদওয়ান, রোম্মান ও ওমর ফারুক শামীমকে ফিরাতে আসলে সন্ত্রাসীরা অস্ত্র দিয়ে তাদের ওপর আঘাত করলে তরাও গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আহত রেদওয়ানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং বাকিরা মুক্তাগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
উল্লেখ্য ইতি পূর্বে বিবাদী হারুনগং বিরুদ্ধে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে গত জুন/জুলাই মাসে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদকসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে। এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডের জন্য প্রকাশ্যে তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়না।
এব্যাপারে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) রাহুল চক্রবর্তীর সাথে কথা হলে তিনি জানান, আহতদের মাথায় আঘাত করা হয়েছে। প্রত্যেকের মাথায় ৪/৫টি করে সেলাই লেগেছে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহমেদের সাথে কথা হলে তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাদের অভিযোগ দিতে বলেছি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর