1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রিজভী

মোঃ ফারুক হোসেনঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার শফিক রেহমানের বাসায় দেখা করতে যান তিনি।

এ সময় রিজভী শফিক রেহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। তখন তার সঙ্গে ছিলেন ঢাকা বিশ্বদ্যিালয়ের অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার।

এর আগে, শেখ হাসিনা সরকারের হয়রানির শিকার হয়ে ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমান ১৮ আগস্ট দেশে ফেরেন।

উল্লেখ্য, শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা করেছিলেন পুলিশের একজন কর্মকর্তা। এই মামলায় ২০১৬ সালের ১৬ এপ্রিল গ্রেফতার হয়েছিলেন শফিক রেহমান। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছেড়ে চলে যেতে হয় তাকে। ছয় বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর