1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

দুলাই ইউনিয়ন পরিষদে টিসিবি’র কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

পাবনার সুজানগর উপজেলার দুলাই মডেল ইউনিয়ন পরিষদ কর্তৃক টিসিবির কার্ড বিতরণের অভিযোগ উঠেছে।
জানাযায়, বিগত আ,লীগ সরকারের সময় দুলাই মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহাজাহানের দায়িত্বে ১৫ শত ২ টি টিসিবির কার্ড বিতরণ করা হয়। দীর্ঘ দিন ধরেই কার্ডধারীরা কার্ড দেখিয়ে মালামাল উত্তোলন করে আসছে।

৫ আগস্ট আ,লীগ সরকারের পদত্যাগের পরে গত সোমবার ( ২ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদের বাইরে দুলাই বাজার থেকে ডিলারের মাধ্যমে টিসিবির পণ্য দেয়া হয়। এসময় চেয়ারম্যানকে বাইরে রেখে টিসিবির পণ্য বিতরণ তদারকি করেন স্থানীয় ছাত্র জনতা। কার্ড বিতরণ কালে দেখা যায়, প্রতিটি ব্যক্তি একের অধিক কার্ড হাতে নিয়ে মালামাল সংগ্রহ করতে আসে। ছাত্র জনতার প্রতিনিধি ফারুক হোসেন ও নাম প্রকাশ না করা সর্তে অনেকেই জানান, একজন ব্যক্তি ১৭টি কার্ড হাতে নিয়ে মালামাল সংগ্রহ করতে আসেন। অপর ব্যক্তি ১৩টি ও ৭টি কার্ড নিয়ে টিসিবির পণ্য সংগ্রহ করেন।

অনেকেই বলেন টিসিবির কার্ড যাদের আছে তারা একাধিক কার্ডধারী। অনেক কার্ডধারী রয়েছে এলাকার স্বচ্ছল পরিবারের সদস্য। নাম প্রকাশ না করে একাধীক ব্যক্তি বলেন টিসিবির মালামাল বিতরণের শেষের দিকে কিছুটা অনিয়ম তাদের চোখে পড়ে। কিছু মালামাল অবশিষ্ট থাকলে তা বিতরণকারীরা নিজেদের মধ্য ভাগ করে নেয়। পরে ভুক্তভোগীরা আসলে তাদের ভাগাভাগি করে মালামাল দেয়া হয়। অনেকেই না পেয়ে খালি হাতে চলে যায়।

দুলাই মডেল ইউনিয়ন পরিষদের সচিব ফজলুর হক জানান, এক ব্যক্তির হাতে একাধিক কার্ড থাকার কথা নয়। তবে আ,লীগের সমর্থকরা না আসায় তাদের কার্ড অন্য কারো হাতে দিতে পারে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর