1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার মুন্সীপুর গ্রাম থেকে ১০ কেজি ওজনের অবৈধ রূপোর গয়না উদ্ধার 

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত
চুয়াডাঙ্গার ভারত সীমন্তবর্তী দামুড়হুদা উপজেলার মুন্সীপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১০ কেজি  ওজনের অবৈধ রূপোর গয়না উদ্ধার করেছে বিজিবি। 
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান পিএসসি মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তীর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানান। তারই নির্দেশনায় মুন্সীপুর কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার  তাপস কুমার ঘোষসহ একদল বিজিবি সদস্য সীমান্ত খুঁটি ৯২/১০-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সীপুর সরদার পাড়ার তিতাব মল্লিকের ছেলে কিতাব মল্লিকের (৬০) বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে। এ সময় কিতাব মল্লিক বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা বসত বাড়ী তল্লাশী করে ব্যবহৃত টিউবওয়েলের ড্রেনের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৮টি প্যাকেট উদ্ধার করে। ওই প্যাকেট গুলো জনসম্মুখে খুলে সেখানে থাকা অবৈধ রূপোর গয়না উদ্ধার করে জব্দ করা হয়।
এ ব্যাপারে নায়েব সুবেদার তাপস কুমার ঘোষ বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন। উদ্ধার করা অবৈধ রূপো গুলো পরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হবে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর