1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সেই ৫৭ বাংলাদেশিকে ক্ষমা ইউএই’র, কৃতজ্ঞতা জানিয়ে প্রধান উপদেষ্টার চিঠি

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

ছাত্র-জনতার অভ্যুত্থানে একাত্মতা জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস্তায় বিক্ষোভ করে সাজা পাওয়া ৫৭ বাংলাদেশি প্রবাসীকে ক্ষমা করে দেওয়ায় দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এ বিষয়ে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আমিরাত প্রেসিডেন্টের উদ্দেশে প্রধান উপদেষ্টার স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে লেখা হয়েছে, ছাত্র-জনতার বিপ্লবের সঙ্গে একাত্মতা প্রকাশকারী ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করার বিষয়ে উদার সিদ্ধান্তের জন্য আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাজাপ্রাপ্ত ৫৭ জন বাংলাদেশিকে ক্ষমা করেছেন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

দেশটিতে এ ধরনের ক্ষমার ঘটনা বিরল, উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘শুধু ড. ইউনূস শান্তিতে নোবেল বিজয়ী, আন্তর্জাতিক পরিমণ্ডলে তার পরিচিতি ও সুনামের কারণে এটি করা হয়েছে।

এদিন রাজধানীর ফরেন একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশ জুড়ে ছিল ৫৭ জনের সাজা মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর