1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বন্যা দুর্গতদের সহায়তায় পূবালী ব্যাংকের ছয় কোটি টাকার অনুদান

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

প্রবল বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় অর্ধকোটি মানুষ। শত শত বাড়িঘর ও কৃষি জমি পানির নিচে তলিয়ে গেছে, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং অসংখ্য পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের জনগোষ্ঠী।

পূবালী ব্যাংক পিএলসি, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ কোটি টাকা অনুদান প্রদান করেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজমের (বীর প্রতীক) নিকট পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান এবং জনসংযোগ কর্মকর্তা ও সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

এছাড়াও বন্যার্ত মানুষের জন্য ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ এক কোটি টাকার ত্রাণ সামগ্রী ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় বন্যাকবলিত বিভিন্ন এলাকায় সরাসরি বিতরণ করবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক সবসময় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে এবং মানবিক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বন্যার প্রকোপ না কমা পর্যন্ত ব্যাংক সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর