1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাবেক গণপূর্তমন্ত্রীসহ সকল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীসহ সকল হত্যাকারী আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে ও ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দুঃশাসনে তাদের দোসর কর্তৃক নিরীহ ছাত্র-জনতার উপর অত্যাচারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার ২ সেপ্টেম্বর বিকালে ছাত্র-জনতার পক্ষে থেকে উবায়দুল মোকতাদিরসহ সকল হত্যাকারীদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান। এর আগে পাওয়ার হাউজ রোড থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সামনে গিয়ে অবস্থান নেন।
এতে বক্তব্য রাখেন ছাত্র-জনতা নেতা মইনুদ্দিন, মোঃ রিফাত, মোঃ দ্বীন ইসলাম, মোঃ সাকিবুল হাসান মোঃ নজরুল ইসলামসহ অসংখ্য ছাত্র জনতা।
এসময় বক্তারা বলেন, ২০১৬ ও ২০২১ সালে সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশে ব্রাহ্মণবাড়িয়াতে হত্যাকাণ্ড সংঘটিত হয়। মোকতাদির চৌধুরীকে প্রধান আসামি করে একাধিক মামলা করা হয়েছে। পুলিশ-প্রশাসন এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। আগামী ২৪ ঘন্টার ভেতর যদি আসামিদের গ্রেফতার না করা হয় তাহলে ব্রাহ্মণবাড়িয়াতে আন্দোলনের দাবানল জ্বলবে  বলেও হুঁশিয়ারি দেন বক্তারা,তার জন্য দায়ভার নিতে হবে প্রশাসনকে।
এসময় বক্তারা আরো বলেন, ২০২১ সালে ১৭ ছাত্র শহীদ হয়েছে৷ শহীদ হওয়া পরিবাররা সদর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে বিলম্ব করে। সমাবেশে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর