1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বিজয়নগরে বাবার হাতে ছেলে খুন, অভিযুক্ত বাবা আটক

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারিবারিক কলহের জেরে বাবার হাতে এনায়েত উল্লাহ (৩০) নামের এক ছেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক বাবা জয়নাল আবেদীনকে আটক করেছে পুলিশ।
সোমবার ২ সেপ্টেম্বর ভোর রাতে ঢাকা নেওয়ার পথে নরসিংদী বারিচা নামক স্থানে এনায়েতউল্লাহ মৃত্যুবরণ করেন। রোববার বিকাল ৫ টার দিকে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এনায়েতউল্লাহ বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর গ্রামের স্কুলপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
জানা যায়, এনায়েত উল্লাহ প্রবাসী ছিলো। বিদেশে ভালো কিছু করতে না পেরে, কিছু দিন আগে দেশে ফিরে আসে। দেশে এসে পারিবারিক বিভিন্ন বিষয়ে কলহে জড়িয়ে পরে। এনায়েত মাদকাশক্ত ছিলো, মাদকের টাকার জন্য প্রায় সময় সংসারে অশান্তি লেগে থাকতো। গত কিছু দিন ধরে অটোরিকসা কিনবে বলে সে তার পিতাকে চাপ দিতে থাকে। রোববার বিকালে এ নিয়ে তাদের মধ্যে আবার বাকবিতন্ড হয়।
পরে পরিবারের সদস্যরা মিলে এনায়েতকে মারধর করে। মারধরের এক পর্যায়ে জয়নাল আবেদীন লোহার রড দিয়ে এনায়েতকে মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করে। পরে ঢাকা নেওয়ার পথে রাত দুইটার দিকে নরসিংদীর বারিচায় এনায়েত মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত পিতাকে আজ সোমবার দুপুরে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর