1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

নওগাঁয় ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

নওগাঁয় বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কল্যাণ সমিতি নওগাঁ জেলা শাখা কর্তৃক এক আলোচনা সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কল্যাণ সমিতি নওগাঁ জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।

শনিবার দুপুরে শহরের ডানা পার্ক কনফারেন্স রুমে সমিতির নওগাঁ জেলা শাখার সভাপতি শামীম পারভেজের সভাপতিত্বে ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক সেলিম সরদারের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার কল্যাণ সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতি রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সমন্বয়ক মো: যোবায়ের হোসাইন।

এসময় বক্তারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১৯(১), ২৯(১) এবং ২৯(২) নং অনু”েছদ সমূহে চাকুরীর ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হলেও আমরা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালকগন বিগত ১৪বছর যাবত মানবেতর জীবন যাপন করে আসছি। বিষয়টি আমাদের জন্য খুবই কষ্টদায়ক।

এমন বৈষম্য দূর করে দ্রুত সকল ইউডিসিদের রাজস্বখাতের আওতায় এনে সরকারি সকল সুযোগ-সুবিধা প্রদান করার প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করা হয়। সম্প্রতি ঢাকায় আন্দোলনের সময় সরকারের পক্ষ থেকে যে আশ্বাস প্রদান করা হয়েছে সেই আশ্বাসের দ্রুত বাস্তবায়ন করা না হলে রাজপথে নেমে কঠোর আন্দোলনে নামার হুশিয়ারী প্রদান করেন বক্তারা।

সভায় জেলার ১১টি উপজেলার ৯৯টি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তারা উপ¯ি’ত ছিলেন। সভা শেষে উপ¯ি’ত সকলের সম্মতিতে আগামী তিন বছরের জন্য মো: শামীম পারভেজকে সভাপতি ও আব্দুল হান্নানকে সাধারণ সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর