1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

নওগাঁ সাপাহারে দুর্বৃত্তদের হামলায় জামায়াত নেতা কাফির মৃত্যু

সাহেব আলী, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

নওগাঁর সাপাহারে দুর্বৃত্তদের হামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল্লাহিল কাফির মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সময় আহমাদুল্লাহর নামে আরেকজন আহত হয়েছে। আব্দুল্লাহিল কাফি সাপাহার আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলার কাওয়াভাসা গ্রামের মাওলানা আব্দুর রহিমের ছেলে।

এলাকা বাসী জানায়, শুক্রবার (৩০আগষ্ট) রাত ১০টার দিকে আব্দুল্লাহ হিল কাফি ও আহমাদুল্লাহ নামের তার এক সাথী দু’জনে উপজেলার আশড়ন্দবাজার এলাকা হতে সাংগঠনিক প্রোগ্রাম শেষে মোটরসাইকেল যোগে সাপাহারে ফিরছিলেন। রাস্তার সাপাহার-জবই বিল সড়কের সৈয়দপুর ব্রীজ এলাকায় পৌঁছালে দূর্বত্তরা পথরোধ করে তাদের দু’জনকে মোটরসাইকেল হতে নামিয়ে পাশের আমবাগানে নিয়ে তাদের মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং তাদের নিকট থাকা টাকাপয়সা ও মোবাইল ফোন কেড়ে নেয়। লাঠির আঘাতে আহমাদুল্লাহর মাথায় হেলমেট থাকায় তার তেমন কোন সমস্যা না হলে আব্দুল্লাহহিল কাফির মাথা ফেটে যায়। এসময় তাদের চিৎকারে লোকজন এগিয়ে আসলে মোটরসাইকেল রেখে দূর্বত্তরা পালিয়ে যায়।

স্থানীয়লোকজন তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। তবে কাফির অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাহালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৩ টার দিকে আব্দুল্লাহহিল কাফির মৃত্যু হয়।

জামায়াত নেতা আব্দুল্লাহিল কাফির উপর অতর্কিত হামলার ঘটনায় সাধারণ জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

দূর্বৃত্তের হামলায় নিহত আব্দুল্লাহিল কাফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পশ্চিম এর আমির ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, সেক্রেটারী নাজমুল হোসাইন, নওগাঁ জেলা পূর্ব জামায়াতের আমির খম আব্দুর রাকিব, সেক্রেটারি এ্যাডঃ আসম সায়েম । এছাড়া পরিবারের প্রতি ধৈর্যধারণের তাওফীক ও গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

এঘটনায় সাপাহার থানা অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেবনাথ বলেন, সাপাহার থানায় একটি হত্যা সহ ছিনতাইয়ের মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর