1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচরে গেছে অটোরিকশা 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১১১ বার পঠিত
ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচরে গেছে একটি সিএনজিচালিত অটোরিকশা।  শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলওয়ে ষ্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেলওয়ে পুলিশও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা লেভেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনটির সাথে অটোরিকসাটির ধাক্কা লাগে। এর আগেই অবস্থা বেগতিক দেখে অটোরিকসা চালক দ্রুত  অটোরিকসা থেকে দ্রুত নিরাপদে নেমে যায়। ফলে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এ সময় অটোরিকশাটি ট্রেনের সামনের অংশে লেগে কিছুদূর নিয়ে যায়। এতে ট্রেনের ইঞ্জিনের সামনে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। পরে ট্রেনটি থামিয়ে ট্রেনের গার্ড নেমে ইঞ্জিনের ক্ষতিগ্রস্ত অংশ পর্যবেক্ষন করে পুনরায় ট্রেন নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সুব্রত বিশ্বাসের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর