1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

সাঁথিয়ায় ট্রাক ও সিএনজি’র সংঘর্ষ, নিহত-১,আহত-৫

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১০১ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহতহ ও ৫ জন আহত হয়েছে। মাধপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থল খেকে লাশ উদ্ধার ও ট্রাক সিএনজি জব্দ করেছে।

জানাযায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সাঁথিয়া উপজেলার পাটগাড়ী নামক স্থানে নগরবাড়ি মুখি ট্রাক(যার নং ঢাকা মেট্রো-২৪৭১৮৩) ও বগুড়া মুখি সিএনজির মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সবুজ সিএনজিটি ধুমরে মুচরে যায়। এ সময় সিএনজির ভিতরে থাকা বাবলু সাহা (৬৫) ঘটনাস্থলেই মারা যায়। সে সাঁথিয়া পৌর সভার মৃত জতিন্দ্রনাথ সাহার ছেলে। বাবুল সাহা পেশায় ব্যবসায়ী। সিএনজির অপর পাঁচ যাত্রী গ্ররুত্বর আহত হয়। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধপুর পুলিশ ফাঁড়ীর ওসি জয়নাল আবেদীন সরদার জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তি লাশ ও আহতদের উদ্ধার করি। নিহত ব্যক্তির লাশ হস্তান্তরের জন্য মাধপুর পুলিশ ফাঁড়ীতে রাখা হয়েছে। দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর