1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা ও বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় আল-হেরা ইন্টান্যাশনাল স্কুলে দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ৯৮ বার পঠিত

গণ অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা ও বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও গণ অভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করে, বন্যার কষ্ট থেকে লাখো বনু আদমকে মুক্তির জন্য এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে সিদ্ধিরগঞ্জের আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুল মাঠে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ আগস্ট অনুষ্ঠিত এই দোয়া অনুষ্ঠানে নাসিক ২ নম্বর ওয়ার্ড প্রতিনিধি ও হলিচাইল্ড জুনিয়র স্কুলের প্রধান শিক্ষক মাওলানা নাসের বিন হানিফ, আল-হেরা ইন্টারন্যাশনাল স্কুলের এসএমসি সদস্য আবদুর রহমান, স্কুলের শিফট ইনচার্জ সাকিনা আক্তারের চাচা ও স্কুলটির প্রতিষ্ঠাতার বাবা ভাষাসৈনিক আবদুর রাজ্জাক মাস্টারসহ কবরবাসী মুরব্বীদের আত্মার মাগফিরাত কামনা করেও বিশেষ দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব সাহেবপাড়া জামে মসজিদের সভাপতি মোবারক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ভুইয়া, বাংলাদেশ নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন মাসুদ আহমেদ ও গণপূর্ত বিভাগের সাবেক কর্মকর্তা জাহিদুর রহমান। দোয়া পরিচালনা করেন ২০১৮ সালে কোটা সংস্কারের রিটকারী আলোচিত সাংবাদিক এবং স্কুলটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবদুল অদুদ।

এসময় স্কুলের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। এসময় ১২ সেপ্টেম্বর থেকে প্রি-প্লের ক্লাস শুরু হবে বলে জানান ব্রিটিশ কাউন্সিল থেকে পুরস্কারপ্রাপ্ত এলাকার প্রথম ইংরেজি ভার্সন স্কুলটির প্রধান শিক্ষক।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর