1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

‘অ্যান্টিক’ ব্র্যান্ডের মেকানিক্যাল, আরজিবি ও রিচার্জেবল কিবোর্ড-মাউস এনেছে ওয়ালটন

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ৯৭ বার পঠিত

দুই মডেলের মেকানিক্যাল এবং এক মডেলের রিচার্জেবল কিবোর্ডসহ নতুন আরো ৬ মডেলের কিবোর্ড ও কিবোর্ড-মাউস কম্বো এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পাশাপাশি নতুন আরো দুই মডেলের ওয়্যারলেস মাউস বাজারে ছেড়েছে বাংলাদেশি শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানটি। যার একটি রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউস। ‘ওয়ালটন’ এবং ‘অ্যান্টিক’ ব্র্যান্ডে বাজারে আসা নতুন এই কিবোর্ড ও মাউসগুলো যেমন দেখতে আকর্ষণীয়, তেমনই টেকসই। ওয়ালটন কিবোর্ডে রয়েছে বাংলা ও ইংরেজি ভাষায় লেখার সুবিধা।

ওয়ালটন সূত্রে জানা গেছে, নতুন আসা মেকানিক্যাল কিবোর্ডের মডেল কেএমজিরোটু (KM02) এবং কেএমজিরোথ্রি (KM03)| । দাম যথাক্রমে ২,৭৫০ এবং ২,৮৫০ টাকা। উভয় মডেলের প্রতিটি কিবোর্ডে রয়েছে ১০৪টি কি বা বাটন। যার মধ্যে ২৫টি কি এন্টি-ঘোস্ট। অর্থাৎ ২৫টি কি একসাথে প্রেস করে কমান্ড করা যাবে। মিক্সড রেইনবো লাইটিংযুক্ত ওয়ালটনের এই মেকানিক্যাল কিবোর্ড দেখতে অত্যন্ত সুদৃশ্য। দীর্ঘস্থায়ী ও টেকসই এই কিবোর্ডের বাটন লাইফ ৫০ মিলিয়ন বা ৫ কোটি।
ওয়ালটনের এই মেকানিক্যাল কিবোর্ডের অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ইউএস লেআউট, ইউএসবি ইন্টারফেস, মেকানিক্যাল এক্সিস বাটন, ব্লু সুইচ, ১.৫ মিটার ক্যাবল ইত্যাদি।

অ্যান্টিক ব্র্যান্ডে আসা রিচার্জেবল ওয়্যারলেস কিবোর্ডের মডেল ডব্লিউকেএসআর০০৫আরএন  (WKSR005RN)| । দাম মাত্র ১,৭৫০ টাকা। এছাড়া ১০৪টি কি সমৃদ্ধ ১০ মিলিয়ন বাটন লাইফের আরজিবি ব্যাকলাইট ফিচারযুক্ত নতুন আরো দুই মডেলের ১.৬ মিটার ক্যাবলের ওয়্যারড কিবোর্ডের দাম ১,৪৯৫ টাকা করে।

নতুন আসা পণ্যগুলোর মধ্যে রয়েছে দুই মডেলের মাউস-কিবোর্ড কম্বো। ডব্লিউএসএমকেসি০০৩ডব্লিউএন (WSMKC003WN) মডেলের দাম ১,১৯৫ টাকা। অন্যদিকে সাশ্রয়ী মূল্যের ডব্লিউএসএমকেসি০০১ডব্লিউএন (WSMKC001WN) মডেলের মাউস-কিবোর্ড কম্বোর দাম মাত্র ৬৭৫ টাকা।

এছাড়া নতুন আসা রিচার্জেবল ট্রান্সপারেন্ট মাউসটিতে ব্যবহৃত হয়েছে ৪০০ এমএইচ স্কোয়ার লিথিয়াম ব্যাটারি। ৪টি বাটনযুক্ত টাইপ-সি চার্জিং পোর্টের এই মাউসটির ডিপিআই ৮০০আর-১২০০জি-১৬০০বি-২৪০০পি। দাম মাত্র ১,৩৯৫ টাকা। ড্রাই ব্যাটারিযুক্ত অন্য ওয়্যারলেস মাউসটির মূল্য ৫৮৫ টাকা।

বর্তমানে ২৪ মডেলের কিবোর্ড ও কিবোর্ড মাউস কম্বো রয়েছে ওয়ালটনের। আর নানান ফিচার ও দামের ১৮ মডেলের মাউস রয়েছে প্রতিষ্ঠানটির। নির্দিষ্ট মডেলের কিবোর্ডে ১৫% এবং মাউসে ১০% ডিসকাউন্ট দিচ্ছে ওয়ালটন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর