1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঘাটায় টাউন হল সভা অনুষ্ঠিত

সাঘাটা (গাইবান্ধা) উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ৮৯ বার পঠিত

গাইবান্ধার সাঘাটায় পুটিমারি গ্রামে উদয়ন স্বাবলম্বী সংস্থা ও ঢাকা আই,আই,ডি’র যৌথ উদ্যোগে ২৭ আগস্ট (মঙ্গলবার)  বর্তমান  শিক্ষা ব্যবস্থা বিষয়ে উদয়ন প্রশিক্ষণ হল রুমে  টাউন হল সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহিশ শাফি, উদয়ন স্বাবলম্বী সংস্থার নির্বাহী পরিচালক শাহাদত হোসেন মন্ডল, এশিয়ান টিভি  সাঘাটা উপজেলা প্রতিনিধি নুর হোসেন রেইন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুনুর রশীদ, উদয়ন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টু, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সাজু সহ আরো অনেকে।

এছাড়াও  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি, অভিভাবক এবং তরুণ স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন ।

টাউনহল সভায় প্রধান অতিথি বলেন, “গুণগত শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনৈতিকমুক্ত হওয়া অতীব জরুরী। বিশেষ করে শিক্ষকদের উচিত শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক চর্চা না করে জ্ঞানের চর্চা করা। আমাদের নতুন প্রজন্ম তৈরীতে শিক্ষকদের অবদান গুরুত্বের সাথে প্রয়োজন।”

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর