1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বাঞ্ছারামপুরে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৭৪০ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পথ দেখানোর কথা বলে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ ফারুক মিয়া-(৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা জেলার হোমনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক মিয়া বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া উত্তর হাটির মৃত শাহজাহান মেম্বারের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিনব পিপি এম বলেন, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে ওই শিশু তার বান্ধবির নানার বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে সে বান্ধবির নানার বাড়ির পথ হারিয়ে ফেলে। পথিমধ্যে ফারুকের সাথে ওই শিশুর দেখা হয়। ফারুক শিশুটিকে তার বান্ধবির নানার বাড়ি চিনিয়ে দেয়ার কথা বলে ভুরভুরি এলাকার মনু মিয়ার বাড়ির পাশের ভুট্টা ক্ষেতের ভিতরে নিয়ে গিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষন করে।

লোক লজ্জার ভয়ে শিশুর পরিবারের সদস্যরা প্রথমে কাউকে বিষয়টি অবহিত করেনি। পরে স্থানীয়দের মাধ্যমে শিশুর মা বাদী হয়ে ৯ মার্চ বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা করলে পুলিশ রাতেই অভিযুক্ত ফারুককে গ্রেপ্তার করে।
তিনি বলেন, রোববার দুপুরে ফারুককে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর