1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১১৮ বার পঠিত

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলা ও ভাঙচুরের প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। মঙ্গলবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন কর্মসূচী পালনের সময় গণমাধ্যমকর্মীরা বলেন,বর্তমান অন্তবর্তীকালীন নিরপেক্ষ সরকারের আমলে গণমাধ্যমের উপর হামলার ঘটনা দুঃখজনক। গণমাধ্যমকর্মীরা জনগনের পক্ষে কাজ করে দেশকে এগিয়ে নিচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনেও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।

মানববন্ধন চলাকালীন বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি,সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, জ্যেষ্ঠ সাংবাদিক আজাদ মালিতা,নাজমুল হক স্বপন, শাহ আলম সনি, রফিকুল ইসলাম, এমএ মামুন,জান্নাতুল আওয়লিয়া নিশি ও মেহেরাব্বিন সানভী।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর