1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে নব-নিযুক্ত প্রশাসকের মতবিনিময় অনুষ্ঠিত

কাফি খান, স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

আজ ২০ আগষ্ট ২০২৪  মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর নব যোগদানকৃত প্রশাসক ও ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে কর্মকর্তা-কর্মচারিবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেন। 

সভায় তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। তিনি তার বক্তব্যে টিম ওয়ার্ক নিয়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, যে যতক্ষণ দায়িত্ব আছেন ততক্ষণ জনগণের সেবার চেষ্টা করুন।
মসিক প্রশাসক ৩ দিনের মধ্যে নগরের পরিচ্ছন্নতায় দৃশ্যমান পরিবর্তন আনা, মশক নিধন কার্যক্রম জোরদার, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কার্যক্রম কার্যক্রম শেষ করা ইত্যাদি বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
সভায় মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সচিব মোঃ আরিফুর রহমান, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা সহ অন্যান্য বিভাগীয় প্রধান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ,  প্রমুখ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর