1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

তজুমদ্দিনে বজ্রপাতে ৯ রাখাল আহত

আবুতাহের, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

ভোলার তজুমদ্দিনের চরে গভীর রাতে বজ্রপাতে ৯ জন রাখাল আহত হয়েছে। প্রতিবেশীরা অজ্ঞান অবস্থায় আহতদের উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। ডাক্তার জানিয়েছেন আহতরা ঝুকি মুক্ত হয়েছে। সোমবার (১৯) আগস্ট গভীর রাতে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরজহিরউদ্দিনের সোনাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

বজ্রপাতে আহত সালাউদ্দিন জানান, চরজহিরউদ্দিনের জাকিরের মহিষের বাতানে আমরা ১০/১৫ জন রাখাল দিন শেষে টং ঘরে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে আকস্মিক বজ্রপাতের ধমকে আমরা ৯ (নয়) জন অজ্ঞান হয়ে যাই। বাতানে মালিক জাকির সহ পাশে থাকা লোকজন আমাদেরকে ট্রলার যোগে হাসপাতালে নিয়ে আসেন। এরপর সকালে আমাদের জ্ঞান ফিরে আসে। আহতরা হলো- মনির (৩০),আবুল বাসার (৪০), সালাউদ্দিন (৩৫), আবু তাহের (৬০), দ্বীন ইসলাম (৪৫), হৃদয় (২০), ফাহিম (১৮), কামালউদ্দিন (৪০)।

কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ শাহ পারভিন জানান, বজ্রপাতে আহত হয়ে যারা হাসপাতালে এসেছেন, তারা আশংকা মুক্ত হয়েছেন। আহত ৩ জন চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর