1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৯৮ বার পঠিত

রাজধানীর বসুন্ধরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে দেশের বিভিন্ন স্থানে।

মানববন্ধনে বক্তারা বলেন, হামলকারীরা যতই শক্তিশালী হোক না কেন; তারা কেউ আইনের ঊর্ধ্বে নয়। অনতিলম্বে এসব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানাই। বক্তারা আরও বলেন, হামলা-ভাঙচুর চালিয়ে কেউ গণমাধ্যমের কার্যক্রম রুখে দিতে পারেনি, পারবেও না। গণমাধ্যম তার স্বকীয় বৈশিষ্ট নিয়ে এগিয়ে যাবে। গণমাধ্যমকর্মীদের আরও সাহসী এবং ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বক্তারা।

মঙ্গলবার (২০ আগস্ট) রাঙামাটি, রাজশাহী, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, নেত্রকোনা, নীলফামারী, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, নোয়াখালী, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, বান্দরবান, নরসিংদী, রাজবাড়ী, পাবনা, বরিশাল, মাদারীপুর, শেরপুর, নাটোর, লক্ষ্মীপুরসহ দেশের অন্যান্য শহরে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর