
বরগুনা জেলার বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) তুষার মন্ডলের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, মামলা বানিজ্য, জামায়াত বিএনপির নেতা কর্মীদের দমন দমন-পীড়ন সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।গত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে রাজনৈতিক বিবেচনায় বামনা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করার পর থেকেই রামের রাজত্ব কায়েম করেছে তুষার মন্ডল।
বাংলাদেশের আইন ও সংবিধান সে মানে না নিজের গড়া নিয়ম-কানুন কে আইনে পরিণত করে এমন কোন অপকর্ম নেই যা সে করেনি। শুধু জামায়াত বিএনপির কর্মীরা নয় তার রোষানলে পড়ে হামলা, মামলায় নির্যাতনের শিকার হয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। শুধু বামনা থানা এলাকায় গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও গত কয়েক বছরে ঘুষ,দুর্নীতি, দমন-পীড়ন ও নির্বাচনে প্রভাব বিস্তার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
তার মামলা বানিজ্য এতটাই বিস্তার লাভ করেছে যে প্রতিবন্ধী এক নারীকেও সে আসামি করেছে। প্রতিবন্ধী ওই ভুক্তভোগী নারী যদিও তার অপরাধ সম্পর্কে কিছুই জানেন না বলে গন মাধ্যমের কাছে জানান। বামনা থানার বুকাবুনিয়া ইউনিয়নের লক্ষীপুড়া গ্রামের বাসিন্দা সোনিয়া আফরোজ নামে ঐ বুদ্ধি প্রতিবন্ধী নারীর স্বামী দিনমজুর ইমরান ওসি তুষার মন্ডলের বিরুদ্ধে আইজিপি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রায়হান নাজির ধলু নামে এক ব্যক্তিকে ধরে থানায় নিয়ে নির্যাতন করে পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন করে ৪০ হাজার টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেন।গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় সংবাদ কর্মীদের চাপের মুখে ভুক্তভোগী ধলুর পরিবারের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিতে বাধ্য হন ওসি তুষার মন্ডল। স্থানীয় সাংবাদিকদের হেনস্থা করতে জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকা ও দিগন্ত টিভি’র জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া ও জাতীয় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান সুমন কে মিথ্যা হয়রানি মূলক মামলায় জড়িয়ে দেয়।
এছাড়াও গত মে মাসে স্থানীয় নিজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকি দিয়ে এস আই রফিকুল ইসলাম এর মাধ্যমে ৫০ হাজার টাকা দাবি করে বলেও জানা গেছে।নিজাম উদ্দিন, পিতা-মোঃ নুরুল ইসলাম খান, সাং লক্ষ্মীপুরা থানা বামনা জেলা বরগুনা নামে এই ব্যাক্তি এ বিষয়ে আইজিপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ওসি তুষার মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়।