1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রাখে আল্লাহ মারে কে? আখাউড়ায় ট্রেন গেলো উপর দিয়ে অক্ষত বৃদ্ধা জামিলা 

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়াঃ
  • প্রকাশে সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৮৮ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জামিলা নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার উপর দিয়ে ট্রেন চলে যায়, কিন্তু বৃদ্ধা অলৌকিকভাবে তিনি বেঁচে গেছেন। রোববার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এই ঘটনা ঘটে।
ট্রেন চলে যাওয়ার পর ওই বৃদ্ধাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে প্রাথমিক সেবা দেন। বৃদ্ধা জামিলা স্থানীয় একটি হোটেলে শ্রমিকের কাজ করেন।
স্থানীয় সূত্র জানায়, নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা বিলম্বে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি আখাউড়ায় যাত্রা-বিরতি দেয়। ট্রেনটি সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ছাড়ার সময় প্ল্যাটফরমে দাঁড়িয়ে থাকা বৃদ্ধা রেল লাইনে পড়ে যান। এরপর ট্রেনটি ওই বৃদ্ধার উপর দিয়ে যেতে থাকে। ট্রেনটি যাওয়া অবস্থায় তিনি প্লাটফরম ঘেঁষে রেললাইনে শুয়ে থাকেন। ট্রেন চলে যাওয়ার পর কয়েকজন শিক্ষার্থী বৃদ্ধাকে টেনে প্লাটফরমে অক্ষত অবস্থায় টেনে তুলেন তোলেন।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর