1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গায় বিডিআর সদস্যদের মুক্তি দাবীতে মানববন্ধন

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৯৪ বার পঠিত

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল ও নিরীহ কারাবন্দীদের মুক্তির দাবীতে চুয়াডাঙ্গায় মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি পেশ করা হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) বেলা ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে বিডিআর কল্যাণ পরিষদ চুয়াডাঙ্গা জেলায় ক্ষতিগ্রস্থ বিডিআর সদস্যের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়। তারা বিভিন্ন দাবী লেখা প্লেকাড নিয়ে মানববন্ধনে অংশ নেন। এসব প্লেকার্ড লেখা ছিল, ‘খালাস পেয়েও ১৬ বছরে মুক্তি মেলেনি’, ‘৫৭ সেনা কর্মকর্তা হত্যার নির্দেশ দাতাদের বিচার চাই’ ইত্যাদি।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র ও সাধারণ মানুষ সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগের শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারী শেখ হাসিনা এ দেশের সেনা কর্মকর্তাদের হত্যার নীলনকশা করেন। সেনা কর্মকর্তাদের খুন ও গুমের পর এ দেশের হাজার হাজার নিরীহ বিডিআর সদস্যকে মিথ্যা মামলার মাধ্যমে সাজা দেওয়া হয়। যাদের মধ্যে এখনো অনেক বিডিআর জওয়ান বিনা বিচারে জেলখানায় মানবেতর জীবন যাপন করছেন। অনেকেই নিখোঁজ রয়েছেন। ১৮ হাজার বিডিআর সদস্য ক্ষতিগ্রস্থ হয়েছে।

আর যারা এখনো কারাবন্দী আছেন, তাদেরও জেল থেকে মুক্তি দিয়ে চাকরী ফিরিয়ে দেয়ার আহবান জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন,মোজাম্মেল হক, গোলাম মোস্তফা, আব্দুর রশিদ, দিদার আলী, মিজানুর রহমান, বকুল আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর