1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী প্রজন্ম লীগের দু’নেতা আটক

রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি:
  • প্রকাশে সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৯৮ বার পঠিত
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় আওয়ামী প্রজন্ম লীগের দু’নেতাকে আটক করেছে বিজিবি। রবিবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের তল্লাশী করে একটি ল্যাপটপ, বেশ কিছু সীল, দলীয় প্যাড, সার্টিফিকেট উদ্ধার করা হয়। দর্শনা আইসিপির ইনচার্জ নায়েক সুবেদার মোস্তফা জানান,দর্শনা সীমান্তের ৭৬ নম্বর মেইল পিলারের পাশ দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাচ্ছিল এ দু’জন। এ সময় বিজিবির টহলদলের কাছে তারা ধরা পড়ে।
এরা হলো- রাজশাহী বাগমারা থানার খাজুরা গ্রামের মনির হকের ছেলে ফজলুল হক (৩৭) ও কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার  কাজিহাটা গ্রামের  আশরাফুল আহমেদের ছেলে বুলবুল আহমেদ (৪০)। এদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর