1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি পদে উপ-নির্বাচনে জাবেদ রহিম বিজন নির্বাচিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশে সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি পদে উপ-নির্বাচন শুক্রবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত চলে ভোট গ্রহন। নির্বাচনে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন (দৈনিক মানব জমিন) ২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা  (দৈনিক তিতাসকন্ঠ) পেয়েছেন ১৫ ভোট।
ভোট গ্রহণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব উপ-নির্বাচন-২০২৪ এর নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ ফলাফল ঘোষনা করেন। উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি গত ২০২৩ সালের ৬ মার্চ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে সভাপতি পদটি শুন্য হয়।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর