1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

রূপালী ব্যাংকের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের

পরিচালক রুখসানা হাসিন ও স্বতন্ত্র পরিচালক মো. রফিকুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর।অনুষ্ঠান উদ্বোধনকালে ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক বলেন, আনন্দের অন্যতম আধার হলো খেলাধুলা। তাই এর ধারা অব্যাহত রাখা খুবই প্রয়োজন। খেলাধুলার মধ্য দিয়ে আমাদের এই আনন্দকে কর্মজীবনে বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, গত বছর আমরা সব সূচকে সবার চেয়ে ভালো করেছি, এ বছরও আমাদের এ ধারা অব্যাহত রাখতে হবে। ব্যাংকের সারা দেশের ৬১০টি শাখা ও উপশাখা থেকে বাছাই করা প্রতিযোগীরা এতে অংশ নেন। মূল প্রতিযোগিতায় রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা লং জাম্প, পিলো পাচিং, দৌড় প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, চাকতি নিক্ষেপ ও যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠেন।

এ সময় রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সভাপতি ও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার ও মো. আব্দুর রহমান, মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন, মো. মঈন উদ্দিন মাসুদ, আবু নাসের মোহাম্মদ মাসুদ, মো. আবুল হাসান ও সালামুন নেছা উপস্থিত ছিলেন। এছাড়াও ক্রীড়া পরিষদের সদস্য সচিব ও ডিজিএম মো. সাখাওয়াত হোসেনসহ সকল ডিজিএম, এজিএম ও ক্রীড়া পরিষদের সদস্যসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গ মাঠে উপস্থিত ছিলেন। বার্ষিক এই ক্রীড়া অনুষ্ঠান ব্যাংকের সারা দেশের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর