1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঢাকাস্থ পিরোজপুরবাসীর উদ্যোগে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুবার্ষিকী পালিত।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ২৪০ বার পঠিত

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল আলী মোহাম্মদ খান রোড আদর্শবাগ এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন সাবেক এমপি বরন্য আলেম মুফাসিরে কুরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ঢাকাস্থ পিরোজপুর জিয়ানগর বাসী ও আদর্শবাগ যুব সমাজের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণ ৬৫ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ রাজু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিলেন্স ল্যাবরেটরি হাই স্কুল ও সিসিইআর মডেল কলেজের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাড়াডগাড় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আখতারুজ্জামান খান রুবেল, বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সাকু,মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা মুহা.মুজাহিদুল ইসলাম।

এতে অন্যান্যের মধ্যে আরও অংশগ্রহণ করেন পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার বাসিন্দা আবু তালেব, নুর আলম, আলামিন, শাহজাহান, বাইতুস সালাম জামে মসজিদের খাদেম ক্বারী মোহাম্মদ ফারুক হোসেন, আফজাল হোসেন সহ অনেকে।

এ আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহা.মুজাহিদুল ইসলাম।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর