1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সাঁথিয়ায় ১১ জনপ্রতিনিধি লাপাত্তা, নাগরিক সেবা ব্যহত

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

সাঁথিয়া উপজেলা পরিষদ, পৌরসভাসহ অধিকাংশ ইউনিয়নের জনপ্রতিনিধিরা গা ঢাকা দিয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর পাবনা জেলার সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান, ২ জন ভাইস- চেয়ারম্যান, পৌরসভার মেয়র,ইউনিয়নের পরিষদের ৭জন চেয়ারম্যানসহ ১১জন ৫ আগস্ঠের পর থেকে অফিসে না এসে গা ঢাকা দিয়েছে।

আওয়ামীণীগ সমর্থিত ১১ জন চেয়ারম্যান,মেয়র এলাকা ছেড়েছেন। এতে করে উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের সেবাপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
বিভিন্ন সূত্রে জানা গেছে, শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ায় কয়েক ঘন্টার মধ্যে গা ঢাকা দেন উপজেলা চেয়ারম্যান সোহেল রানা খোকন,উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা খাতুন ও শামসুল হক স্বপন, সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জরিপ আহমেদ, ভূলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল করিম মাসুদ, ধোপাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান বাবুল, কাশিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মনজুর এলাহী, নন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন, ক্ষেতুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আলম পিনছু, আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস।

নির্ভর যোগ্য সূত্রে জানাযায়, গা ঢাকা দেয়া চেয়ারম্যান অফিসের কর্মচারীদের সাথে সব সময় যোগাযোগ রাখছেন। তারা অল্প সময়ের মধ্যে নিয়মিত অফিস করবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের দিন থেকেই ওই সব চেয়ারম্যানরা নানা ভাবে প্রতিপক্ষের হাতে নির্যাতনের ভয়ে আত্মগোপনে যায়। অধিকাংশ চেয়ারম্যানের বাড়ি ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাংচুর চালানো হয় ইউনিয়ন পরিষদেও।

এদিকে জনপ্রতিনিধিরা আত্মগোপনে থাকায় কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন নাগরিকরা। তারা ওয়ারিশ সনদ, জন্ম ও মৃত্যুসনদপত্র সংশোধিত জন্মনিবন্ধন পেতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই এসব সেবার জন্য পৌরসভা বা ইউনিয়ন পরিষদে গিয়ে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। মেয়র মাহবুবুল আলম বাচ্চু বলেন, হামলাকারীরা আমার বাড়ি-ঘর ভাংচুর করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ২/৩ দিনের মধ্যে পৌসভায় বসব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহিদুল ইসলাম বলেন,আমরা জেনেছি যে তারা এলাকাতেই আছেন। গত বুধবার উপজেলা চেয়ারম্যান সোহেল রনা খোকন এসেছিলেন। বাকীরা অফিসে বসেছে কিনা জানা নেই। আপনি যেহেতু বললেন আমি একটু খোঁজ নিয়ে দেখি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর