1. admin@bdtimes24.live : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড: রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল বাংলাদেশ অনুমোদনহীন প্রকল্পে পূর্বাচলে প্লট বিক্রির অভিযোগ, তদন্ত চায় বিএলডিএ সেভেন-আপে অতিরিক্ত মিষ্টিকারক, মামলার পরও বন্ধ হয়নি বিক্রি সরকারের স্বাস্থ্য রূপকল্পে গুরুত্ব পেয়েছে প্রতিটি মানুষের চিকিৎসা: জুবাইদা রহমান চাঁদপুরে দুই শহীদ বিচারকের ২১তম শাহাদাত বার্ষিকীতে স্মরণসভা দেশের স্থিতিশীলতা রক্ষায় প্রশাসনকে কঠোর নির্দেশনা এসএমসি’র কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় গুরুত্ব: জুবাইদা রহমান শ্রমিকের ন্যায্য মজুরি পোশাকশিল্পের ভবিষ্যতের শর্ত সুস্থ জাতি গঠনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জোর দিলেন রাষ্ট্রপতি

বাংলাদেশি কায়দায় পশ্চিমবঙ্গের ক্ষমতা নিতে চায় বিরোধীরা: মমতা

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৫১ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের ১৩৮ বছরের পুরোনো আরজি কর মেডিক্যাল কলেজের এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা ঘিরে ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। চিকিৎসক ধর্ষণের ঘটনায় পশ্চিমবঙ্গে বড় বিক্ষোভের শঙ্কা তৈরি হয়েছে। কারণ আজ মধ্যরাতে রাজ্যটির নারীরা রাস্তায় বের হয়ে আসার ঘোষণা দিয়েছেন। এছাড়া এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন।

এমন পরিস্থিতিতে আশঙ্কা দেখা দিয়েছে পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে-অর্থাৎ সরকারের পতন হয়ে যেতে পারে। কারণ এই আন্দোলনের নেতৃত্বে রয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সরকার পতনের আশঙ্কা নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি বলেছেন, “অনেকে ভাবছেন, বাংলাদেশের মতো এখানেও সরকার ফেলে দেবে। আমি ক্ষমতায় মায়া করি না।

বুধবার বেহালায় ভারতের স্বাধীনতা দিবস পূর্ববর্তী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা। সেখান থেকেই আরজি করের ঘটনা এবং তার প্রতিবাদ আন্দোলন প্রসঙ্গে বেশ কিছু কথা বলেছেন তিনি। মমতার কথায়, “আরজি করের ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপি রাজনীতি করছে।

বাংলাদেশে একটা ঘটনা ঘটে গিয়েছে। অনেকে ভাবছেন, বাংলাদেশের ঘটনা টেনে এনে এখানেও ক্ষমতা দখল করবেন। কিন্তু মনে রাখবেন, আমি ক্ষমতার মায়া করি না। যত দিন বাঁচব, মানুষকে ন্যায়বিচার এনে দেব। এই ঘটনা জানার পরেও আমি পুলিশকে দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। কিন্তু ওরা হাইকোর্টে গেল।

উল্লেখ্য, আরজি করের ঘটনা নিয়ে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা করা হয়েছিল। মঙ্গলবার তার শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর