1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ভালুকা থানা পুলিশের কার্যক্রম শুরু

খলিলুর রহমান (ভালুকা) ময়মনসিংহ :
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২১০ বার পঠিত

ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে গেলে নিরাপত্তা আতঙ্কে থানার কার্যক্রম বন্ধ হয়ে যায়। ১২ আহস্ট সোমবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়।

এদিন কয়েকটি জিডি রেকর্ড করা হয়। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহ কামাল আকন্দ জানান, সেমবার সকালে ময়মনসিংহ রেঞ্জ ডি.আই.জি মোঃ শাহ আবিদ হোসেন ও জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা থানা পরিদর্শন করেন ও পুলিশকে তার কার্যক্রম শুরুর নির্দেশ প্রদান করেন।এসময় ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন। এসময় ছাত্র সমাজের পক্ষ থেকে ফুল দিয়ে পুলিশকে শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সারাদেশে বিভিন্ন থানায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর, অস্ত্র লুট করে।

এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহতের ঘটনা ঘটে। শাহ কামাল আকন্দ আরো জানান, আন্দোলন চালাকালে ভালুকা থানা এলাকায় বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দুর্যোগ মুহুর্তে থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহায়তা করার জন্য নাগরিক সমাজ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে তিনি ধন্যবাদ জানান।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর