1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সোশ্যাল ইসলামী ব্যাংকে ঊর্ধ্বতন নির্বাহীদের সাথে ব্যবস্থাপনা পরিচালকের মতবিনিময় সভা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৯১ বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি -এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম ও ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীদের মধ্যে এক মতবিনিময় সভা ১১ আগস্ট প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আবদুল হান্নান খান এবং মোহাম্মদ হাবীবুর রহমান। সভায় ব্যবস্থাপনা পরিচালক নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন এবং আশা প্রকাশ করেন যে শীঘ্রই ব্যাংকিং খাতসহ দেশের সর্বক্ষেত্রে স্থিতিশীলতা ফিরে আসবে। তিনি আরও বলেন এই নতুন বাংলাদেশ গঠনে আর্থিক খাতের গুরুত্ব অপরিসীম, তাই ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীকে পেশাদারিত্ব বজায় রেখে নব উদ্যমে কাজ করার আহবান জানান তিনি।

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আমানত সংগ্রহ ও রেমিট্যান্স আহরণসহ ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বিভাগীয় প্রধান, আঞ্চলিক প্রধান ও ইউনিট প্রধানদের সাথে আলোচনা করেন।

 

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর