1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঢাকা-৫ আসনের সংসদ সদস্যের গণ-সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শরীফ আহমেদ প্রতিবেদনঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৮১ বার পঠিত

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজলের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৯ মার্চ বিকেল ৪ টায় ঢাকা ৫ আসনের সর্বস্তরের সাধারণ মানুষের উদ্যোগে কোনাপাড়া প্রধান সড়কে এই সংবর্ধনের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মাসুম মোল্লা, ৬২ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোস্তাক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম আলো, মাতুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শান্তনুর খান শান্ত, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, সহ-সভাপতি এনামুল ইসলাম এনাম, ডেমরা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শ্রমিক নেতা বাচ্চু খন্দকার, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ঢাকা জেলার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল বিজয়ী হন। আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল ঢাকা- ৫ আসনের পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লার জ্যেষ্ঠ পুত্র। আলহাজ্ব মশিউর রহমান মোল্লা সজল বর্তমানে জাতীয় সংসদের সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর