1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

বিএনপি হাইকোর্টের ৫০ বিচারপতির পদত্যাগ চায় না

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১০৩ বার পঠিত

সাধারণ আইনজীবীদের ব্যানারে (৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতি ও হাইকোর্ট বিভাগের ৫০ বিচারপতির পদত্যাগ দাবি করা হয়। আইনজীবী সৈয়দ মামুন মাহবুব সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তবে, হাইকোর্টের ৫০ আইনজীবীর পদত্যাগ বিএনপির কোনও দাবি নয় বলে জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জানায়্‌ প্রকৃতপক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ ধরনের কোনও সংবাদ সম্মেলন করেনি বা এ ধরনের সংবাদ সম্মেলনের সঙ্গে কোনও সম্পর্ক নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম স্বাধীন বিচার বিভাগ ও আইনের শাসনে বিশ্বাসী। নেতৃবৃন্দ এ ধরনের বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্যমূলক সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান।

বিবৃতি বলা হয়, সংবাদ সম্মেলনের বক্তব্য প্রদানকারী সৈয়দ মামুন মাহবুব বিএনপির কোনও অঙ্গ, সহযোগী কিংবা পেশাজীবী সংগঠনের কোনও পর্যায়ের নেতা, কর্মী এমনকি সমর্থকও ছিলেন না। সুতরাং উক্ত ব্যক্তির কোনও বক্তব্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বক্তব্য নয়। উক্ত সংবাদ সম্মেলনের বক্তব্য নিছকই সৈয়দ মামুন মাহবুবের ব্যক্তিগত। এর দায়ভার কোনোভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নয়।

জানতে চাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, শেখ হাসিনার পতনের পর রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমরা বিচার বিভাগও সংস্কার চাই। তবে যিনি হাইকোর্টের ৫০ বিচারপতি পদত্যাগ দাবি করেছেন সেই দাবির সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর সুপ্রিম কোর্ট বার গড়তে চাই।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর