1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ট্রাফিক সেবায় নিয়োজিত শিক্ষার্থীদের ছাতা দিল বসুন্ধরা সিমেন্ট ও শুভসংঘ।

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১০১ বার পঠিত
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ট্রাফিক সেবায় নিয়োজিত আছে সাধারণ শিক্ষার্থীরা। তাদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করছে বসুন্ধরা শুভসংঘ সদস্যরা। এই রোদ এবং বৃষ্টি থেকে সাধারণ শিক্ষার্থীদের বাঁচাতে বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে ছাতা বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শুভসংঘ বন্ধুরা।
এছাড়াও আজ সকালে পলাশী বাজার এবং ফকিরাপুল বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন এবং বাজারে ভারসাম্য বজায় রাখতে কাজ করছে বসুন্ধরা শুভসংঘের  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক রূহানী খাতুন, ঢাকা কলেজ শাখার সভাপতি রাজীব, ঢাবি শাখার সদস্য আশরাফুল, শাকিল, ফারিহাসহ অনেকে।
বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আমিনুর রহমান বলেন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সামাজিক কাজে অংশগ্রহণ করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে আমাদের ছাতা বিতরণ তাদেরকে অনুপ্রাণিত করবে। এছাড়াও আমরা পুলিশের কর্মবিরতিতে থাকাকালীন ট্রাফিক সেবা দিচ্ছি এবং ক্যাম্পাস পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করছি। এসব সামাজিক কাজে অংশগ্রহণ শিক্ষার্থীদের উন্নত সমাজ বিনির্মাণে সহযোগিতা করবে।
Facebook Comments Box

এই জাতীয় আরও খবর