
পাবনার সাঁথিয়ায় টর্নেডো কমিটির বর্তমান প্রেক্ষাপট উন্নয়নে শান্তি শৃংখলা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮ টায় উপজেলা পিপুলিয়া মহিলা মাদরাসায় এ সভা অনুষ্ঠিত হয়। বকুল হোসেনের সভাপতিত্বে ও আসলাম উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা কামাল মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া পৌর জামায়াতের আমির মাও: আব্দুল গফুর, পৌর জামায়াতের তদারককারী মাও: আবু হানিফ, জামায়াতের পৌর সেক্রেটারী মাও: নুরুজজ্জামান, জামায়াত নেতা নজরুল ইসলাম টর্নেডো গ্রুপের সমন্বয়ক জহুরুল হক, মোতাক্কাবীর, মানিক, অমর আলী, মানিক বিশ্বাস।
সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পরে সাঁথিয়ার আইন শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে বক্তরা বক্তব্য রাখেন। বক্তারা উপজেলা ব্যাপী নৈরাজ্য ঠেকাতে ঐক্যব্ধ ভাবে প্রতিরোধ করার ঘোষণা দেন। তারা বলেন যারা এলাকায় নৈরাজ্য ও লুটপাট, ভাংচুরের সাথে জড়িত থাকবে টর্নেডো কমিটি তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। শান্তি শৃংখলা সভা শেষে টর্নেডো কমিটির নেতৃত্বে নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করা হয়।