1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন বাহারকন্যা সূচনা

নিজস্ব প্রতিবেদকঃ
  • প্রকাশে সময় : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২৫৩ বার পঠিত

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত ডা. তাহসিন বাহার সূচনা বলেছেন, ‌‘নগরবাসী আমার বাবা এবং আমার ওপর আস্থা রেখেছেন। আমি তাদের আস্থা কখনো হারাবো না। কুমিল্লাকে নিয়ে আমার বাবার অনেক স্বপ্ন রয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়নে আমি কুমিল্লা নগরীর উন্নয়নে নিজেকে বিলিয়ে দেব। কাজ করবো, মেগা প্রকল্পগুলো নিয়ে। কুমিল্লাকে ইনশাআল্লাহ স্মার্ট সিটিতে রূপ দেব।’

শনিবার সন্ধ্যা ৭ টার দিকে গরীর জিলা স্কুলের অডিটোরিয়ামে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচনে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসিন বাহার সূচনা। মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সূচনা, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের মেয়ে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, ভোটের মাঠে এবারই প্রথম তিনি। আর প্রথমবারেই বাজিমাত করেছেন সূচনা।

কুমিল্লা সিটি করপোরেশনের ১০৫টি কেন্দ্রে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, বাস প্রতীকের প্রার্থী ডা. তাহসিন বাহার সূচনা পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক (সাককু) পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। এ ছাড়াও, অন্য দুই প্রার্থী ঘোড়া প্রতীকের নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ১৩ হাজার ১৫৫ ও হাতি প্রতীকের প্রার্থী নূর-উর-রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ৯৪ হাজার ১১৫টি। মোট ভোটের শতকরা হার ৩৮.৮২ ভাগ।

প্রসঙ্গত, কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র আরফানুল হক রিফাত ২০২৩ সালের ১৩ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর কুসিকের মেয়র পদ শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি। ৯ মার্চ আয়োজিত এ উপনির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১০৫টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর