1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

ঢাকা ব্যাংক পিএলসি এর নতুন এএমডি

সংবাদ বিজ্ঞপ্তিঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২০২ বার পঠিত

গত জুলাই ০১ ,২০২৪ তারিখে ঢাকা ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ পদোন্নতি লাভ করেছেন। তিনি ২০১৩ সালে ঢাকা ব্যাংকে এসইভিপি হিসাবে যোগদান করেন এবং চট্টগ্রামে ঢাকা ব্যাংকের আঞ্চলিক ব্যবস্থাপক, ঢাকায় লোকাল অফিস শাখার ব্যবস্থাপক এবং সর্বশেষ পদোন্নতির আগে ২০১৮ সালের জুলাই থেকে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ব্যাংকে দায়িত্ব পালন করেন।

জনাব শাহনেওয়াজ ১৯৮৯ সালে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড এর প্রবেশনারি অফিসার হিসাবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে ঢাকা ব্যাংকে যোগদানের পূর্বে ১৯৯৬ সাল থেকে তিনি মুসলিম কমার্শিয়াল ব্যাংক এবং ব্যাংক এশিয়া পিএলসি তে ঋণ ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক হিসেবে সুদীর্ঘ সময় কর্মরত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রীপ্রাপ্ত জনাব শাহনেওয়াজ গত ৩৫ বছর ধরে ব্যাংকিং ঈন্ডাস্ট্রিতে যুক্ত আছেন। তিনি দেশে ও বিদেশে ম্যানেজমেন্ট, ব্যাংকিং এবং লিডারশিপ বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। ব্যবসায় প্রশাসনে শিক্ষাগত যোগ্যতা এবং সুদীর্ঘ ব্যাংকিং পেশার অভিজ্ঞতার আলোকে তাঁর অবদান ঢাকা ব্যাংক পিএলসি কে সাফল্য ও শ্রেষ্ঠত্বের নতুন উচ্চতায় নিয়ে যাবে।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর