1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

কুমিল্লায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের বাজার মনিটরিং

কুমিল্লা সংবাদদাতাঃ
  • প্রকাশে সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১০৭ বার পঠিত

কুমিল্লায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিম্ন আয়ের মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে বেরিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা।

নগরীর টমছম ব্রিজ ও রানীর বাজারে কাঁচা বাজার, মাছ বাজার মাংসের বাজারে মূল্য তালিকা দেখা হয়। কিছু কিছু দোকানের পণ্য ঠিক দামে বিক্রি হচ্ছে কি না তাও যাচাই করে দেখেন শিক্ষার্থীরা।

এসময় তারা বাজারে বিক্রেতাদের বলে আসেন যেন তারা কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন, নিজেরা যেন কাউকে চাঁদা না দেন। এছাড়া অযথাই দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা।

টমছম ব্রিজ বাজার পরিদর্শন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেছে বিক্রেতারা। এছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারের চাঁদাবাজি এবং রাস্তার ওপরে দোকানপাট, সিএনজি স্ট্যান্ড পর্যবেক্ষণ করা হয়।

এছাড়াও বুধবার সারাদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নগরীর সবগুলো সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর