1. admin@bdtimes24.live : admin :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিকল্প ব্যবস্থা চাইলেন জামায়াত আমির সাইবার বুলিং ও অপতথ্য রুখতে তারেক রহমান সরকারের দৃঢ় পদক্ষেপ স্বপ্নের ফ্ল্যাটের প্রত্যয়ে স্বপ্ন শহর প্রোপার্টিজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কানাডায় জমজমাট প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যালামনাই গেট-টুগেদার স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের ৫৪তম বোর্ড বৈঠক অনুষ্ঠিত জনতা ব্যাংকের এএলএম কমিটির সভা অনুষ্ঠিত সাইবার আক্রমণ ঠেকানোর প্রশিক্ষণে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বুটক্যাম্প সোনার বাংলা গড়ার নামে পরিবেশ বিপর্যয়: সাভারের কামালপুরে বন ও কৃষিজমি গিলে খাচ্ছে তথাকথিত রিসোর্ট বিএনপির ট্যাগ নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্টে নতুন বার্তা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত: ডেপুটি স্পিকার

সুপ্রিম কোর্টের বিচারকার্য স্থগিত ঘোষণা

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশে সময় : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ১০৮ বার পঠিত

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত স্থগিত থাকবে। রাষ্ট্রপতির সঙ্গে পরামর্শ করে প্রধান বিচারপতি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৭ আগস্ট) রাতে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সকালে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জানানো হয়েছিল, আগামীকাল ৮ আগস্ট বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত  সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত আকারে সরাসরি/ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চলবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম চেম্বার জজ হিসেবে দায়িত্বরত থাকবেন। তিনি বৃহস্পতিবার হতে সরাসরি/ভার্চুয়ালি (সুবিধাজনক উপায়ে) চেম্বার কোর্টের বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন।

Facebook Comments Box

এই জাতীয় আরও খবর